নাঙ্গলকোটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন,বিপাকে এলাকাবাসী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এ আইনকে তোয়াক্কা না করে উপজেলার বাংগড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মহিন নামের এক ব্যক্তি একটি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
পরিবেশবিষয়ক আইনি সংস্থা একটি সূত্র অনুযায়ী ড্রজার মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর, ডোবা-নালা বা গ্রামের বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, রাস্তা-ঘাট, ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয় এলাকাবাসী জানান, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে, নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন্ন খাল ও পুকুর ভরাট করছে তারা, এর ফলে আমরা বসতবাড়ি নিয়ে আশঙ্কায় রয়েছি আমরা।কবে জানি ভেঙ্গে পড়ে যায়। বালু উত্তোলন কারীরা প্রভাবশালী হয় আমরা কিছু বলতে পারিনা। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সোমবার (১০ জুন) সরেজমিনে গেলে অবৈধ ড্রেজার মেশিন মালিক আব্দুল মান্নান ও মহিন বলেন, আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। নাঙ্গলকোট আমরা একাই না আরো অনেকেই উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধ ড্রেজার মেশিন চালাচ্ছে, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বেল্টার গ্রামের হানিফ, নুরুন্নবী, বশরসহ আরো অনেকেই চালাচ্ছে। তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।
উপজেলার সহকারী কমিশন (ভূমি)মেহেদী হাসান মুঠোফোনে বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied