ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৩৩

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়।এখন সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।”

গোলাগুলির প্রাথমিক অবস্থায় দুই সেনা আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, “ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।”

এনডিটিভি জানিয়েছে, আজকেসহ গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

সূত্র: এনডিটিভি

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান