ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে রাস্তার পাশে গরু বিক্রি: পাঁচ ব্যবসায়ীকে এসিল্যান্ডের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১১:৪২

মৌলভীবাজার জেলার জুড়ীতে রাস্তার পাশে গরু বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। মঙ্গলবার (১২ জুন) বিকেলে উপজেলার কন্টিনালা থেকে জাঙ্গিরাই এলাকায় এ জরিমানা করা হয়। 

জানা যায়, প্রতি বছরের মত এবারও পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে জুড়ী শহরের বিভিন্ন রাস্তার পাশে গরু বিক্রির জন্য ছোট ছোট শেড নির্মাণ করে গরু প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে এগুলো অবৈধ হাট উল্লেখ করে স্থানীয় পাঁচ ব্যবসায়ীকে দন্ডবিধি ২৬৯ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিবছর সরকার নির্ধারিত ফি দিয়ে তারা কোরবানির ঈদে ব্যবসা করে আসছেন। এবছর বন্যা থাকায় গরু বাড়ীতে রাখতে না পারায় কোরবানির ঈদের কিছু আগই তারা গরু নিয়ে সড়কের পাশে অবস্থান করছেন। 

তবে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কুরবানির ঈদকে সামনে রেখে মঙ্গলবার থেকেই আমরা এই প্রথম গরু বিক্রির জন্য প্রদর্শনী শুরু করেছি। আমাদেরকে সরকারিভাবে সচেতন করতে পারত। তা না করে আমাদেরকে জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে। অথচ আমাদের এই ব্যবসার মাধ্যমে সরকার কোন অবস্থাতেই একটি টাকাও রাজস্ব হারানোর কোন সুযোগ নেই। গরু বিক্রির সাথে সাথে আমরা সরকার নির্ধারিত ফি রশিদের মাধ্যমে জমা দিয়ে থাকি। যা সরকারি কোষাগারে জমা হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বলেন, পশুর হাট ছাড়া এভাবে রাস্তার পাশে বসার অনুমতি নেই। এভাবে রাস্তার পাশে হাট নিয়ে বসলে সরকার রাজস্ব হারাবে। এ জন্য অভিযান চালিয়ে ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান