ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সাবরি ইয়াকুবের শপথ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৩:৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি। দেশটির নবম প্রধানমন্ত্রীকে শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ নিজ প্রাসাদে তাকে শপথ বাক্য পাঠ করান।

মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর নানা নাটকীয়তা শেষে শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দেন রাজা সুলতান আবদুল্লাহ। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুহিউদ্দিন ইয়াসিন। তিনি ১৭ মাস ক্ষমতায় ছিলেন। ক্ষমতাসীন রাজনৈতিক জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে সংসদে সমর্থন হারান মুহিউদ্দিন ইয়াসিন।

নতুন প্রধানমন্ত্রী ইসমাইল মুহিউদ্দিনের অধীনে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ইসমাইলকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করার মাধ্যমে দেশটিতে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) থেকে আবার কেউ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন। ২০১৮ সালের নির্বাচনে তারা হেরেছিল।

ইউএমনও একটি রাজনৈতিক জোটের উল্লেখযোগ্য দল ছিল যারা ৬০ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করেছে। ২০২০ সালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করলে দলটি ক্ষমতায় আসে।

প্রীতি / প্রীতি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার