ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী, গাজা থেকে আসতে পারেননি কেউ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১:১৬

আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসল্লিরা।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন। যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন।

এছাড়া সৌদির নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন।তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ বছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিমতীর থেকে হজ করতে অনেকে এসেছেন।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।এদিকে সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এ বছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারি পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল।

যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন।

শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন।

সূত্র: আরব নিউজ

এমএসএম / এমএসএম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান