অবৈধ ভারতীয় চিনির ব্যবসা নিয়ে রিপোর্ট: সাংবাদিককে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা
মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি সংঘবদ্ধ চোরাকারবারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে ভারতীয় অবৈধ চিনির ব্যবসা করে আসছে। প্রতিদিন জুড়ী উপজেলার কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, মিষ্টির দোকান ও বেকারীতে ঢুকছে এসব অবৈধ চিনি। এসব অবৈধ চিনি নিয়ে অনুসন্ধান করতে গেলে চোরাকারবারিদের রোষানালে পড়েন স্থানীয় সাংবাদিকরা।
জানা যায়, সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান দেশে প্রবেশ করানো, বর্তমানে দেশে অনেকটা ওপেন সিক্রেট। সীমান্তে শিথিলতার সুযোগে বাংলাদেশের বাজার ভারতীয় চিনিতে সয়লাব। একটি চোরাকারবারী চক্র ভারতীয় অবৈধ চিনি এনে প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বাজারে চিনি বিক্রি করে রমরমা ব্যবসা করে আসছে। গত কয়েকদিন আগে সাংবাদিকদের দেওয়া তথ্য মতে জুড়ী উপজেলার এক দোকানে পিকআপ বোঝাই চিনি নামানোর সময় ভারতীয় চিনিসহ একটি গাড়িকে আটক করে থানা পুলিশ। পরে এ ঘটনায় থানায় মামলা হলে চালকসহ দোকান মালিককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর থেকে চোরাকারবারীরা স্থানীয় সাংবাদিকদের ঘায়েল করতে বিভিন্ন ফন্দি আটে। গত মঙ্গলবার (১২ জুন) রাতে স্থানীয় সাংবাদিক হারিছ মোহাম্মদ ঔষধ আনতে পোস্ট অফিস রোডে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় অবৈধ চোরা কারবারীর চিহ্নিত পিকআপ ( ঢাকা মেট্রো-ন ১৫-২১০৫) নম্বরের গাড়িটি দিয়ে হত্যার উদ্দেশ্য চাপা দেয়ার চেষ্টা করে। গাড়ি চাপা থেকে বাঁচতে তাৎক্ষণিক সাংবাদিক হারিছ মোহাম্মদ সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে পরে মারাত্মক আহত হন। এসময় চিনির গাড়িতে ড্রাইভারের পাশে বসা অবৈধ ভারতীয় চিনির সিন্ডিকেটের মূল হোতা বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বদর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিক হারিছ মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়ি নিয়ে দ্রুত চলে যান। পরে স্থানীয়রা সাংবাদিক হারিছ মোহাম্মদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা প্রদান করেন।
বড়লেখার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম (৩০) দীর্ঘ কয়েক বছর থেকে চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতনসহ চোরাচালানের কয়েক ডজনেরও বেশী মামলা রয়েছে। তারপরও সে বীরদর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে। কার আশ্রয়-প্রশ্রয়ে জাহাঙ্গীর এসব করছে-এ নিয়ে এলাকায় ঘুরপাক খাচ্ছে নানামুখী প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক বড়লেখা উপজেলার একাধিক জনপ্রতিনিধি জানান, জাহাঙ্গীর একজন চিহ্নিত চোরাকারবারী। তারপরও সে কিভাবে বীরদর্পে ঘোরে বেড়াচ্ছে তা আমাদের বোধগম্য নয়।এ বিষয়ে জুড়ী থানায় হারিছ মোহাম্মদ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ