ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রাণী সম্পদ অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১২-৬-২০২৪ বিকাল ৬:১৫

নাটোরের সিংড়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কেএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

ঘাস চাষ উন্নয়ন প্রকল্পের ইউনিয়ন পর্যায় খামারীদের তালিকা তৈরি করলেও সেই তালিকায় নিজের পছন্দ মত ব্যক্তিদের অনুদান প্রদান করেছে। 

প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ এর মেলায় খামারীদের যাতায়াত ভাতা কম দেয়ার অভিযোগ রয়েছে। এআই টেকনিশিয়ানদের বাদ দিয়ে পছন্দ মত ব্যক্তিদের মেলার স্টল দেয়ার অভিযোগ রয়েছে। সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। প্রাণী সেবা কিংবা খামারীদের ডাকে সাড়া না দেয়ারও অভিযোগ উঠেছে। 

এলডিডিপি প্রকল্পের ট্রেনিং মাঠ পর্যায় না করে অফিসে করে নিম্নমানের উপকরণ সরবরাহের অভিযোগ রয়েছে। খাতা, কলম, ফাইল বাবদ বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

এআই টেকনিশিয়ান জিয়াউর রহমান বলেন, আমরা সিংড়া উপজেলায় ২৮ জন কর্মরত আছি। উন্নয়ন খাত থেকে আমরা সরকারকে প্রতি মাসে রাজস্ব আয় জমা দিয়ে থাকি। প্রতি বীজে ৭৫ টাকা সরকারের খাতে জমা হয়। এতে করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি, আমিষের চাহিদা পুরন, দেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এআই টেকনিশিয়ানরা। 

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডা: কেএম ইফতেখারুল ইসলাম দেশের বাইরে থাকায় তাকে ফোনে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ