কোটালীপাড়ায় করোনা টিকা দেয়ায় অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনার (কোভিড-১৯) টিকা দেয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে সমীর রায় নামে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। গত গণটিকা দেয়ার দিন উপজেলার সৌলদাহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ অনিয়মের ঘটনা ঘটে।
সরজমিন জানা যায়, সরকার নির্ধারিত বয়সের বিধি-বিধান উপেক্ষা করে এলাকার নির্মল সরকারের ছেলে বিপুল সরকার (২২) ও বিভাস সরকারকে (২১) রেজিস্ট্রেশন ছাড়াই টিকা দেস ওই স্বাস্থ্য সহকারী। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, মোটা অংকের অর্থের বিনিময়ে বিপুল ও বিভাসকে টিকা দিয়েছেন সমীর।
এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গেলে টিকা গ্রহণকারীদের পাওয়া যায়নি। তাদের মা সাংবাদিকদের জানান, আমার ছেলেরা অন্যত্র থাকে। মেম্বারের সাথে কথা বলে কায়দা করে টিকা নিয়েছে তারা। টাকা-পয়সা লাগেনি।
ইউপি সদস্য মনোরঞ্জন বালার সাথে কথা হলে তিনি বলেন, সরকার নির্ধারিত বয়স হয়নি, তবুও আমি তালিকা করে দিয়েছি। টিকা দিয়েছে সমীর ও কনক। অর্থ লেনদেনের বিষয়টি ভিত্তিহীন।
এ ব্যাপারে কথা বলার জন্য স্বাস্থ্য সহকারী সমীর রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি নানান টালবাহানা করেন। পরে বলেন, আপনি কোটালীপাড়া টিএইচএর সাথে কথা বলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন, টাকা-পয়সা লেনদেনের বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান