নিপার স্বপ্নপূরণে ১৭মণ ওজনের ষাঁড় 'স্বপ্ন'
খামারের গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২.৫ বছর আগে জন্ম নেয় বিশালদেহী ষাঁড় বাছুর 'স্বপ্ন'। টাঙ্গাইলের গোপালপুরের পৌর শহরের চন্দ্রবাড়ী মহল্লার মালয়েশিয়া প্রবাসী মো. আবুল কাশেমের কন্যা নিপা আকতার (২৫) নিজ খামারে দুটো ষাড় পরম মমতায় লালন পালন করেন। একটি শাহিওয়াল জাতের এক বছর বয়সী 'নবাব' এবং অপরটি ২দাত বয়সী ফ্রিজিয়ান জাতের 'স্বপ্ন'।
এবারের কুরবানী ঈদ উপলক্ষে ১৭ মণ ওজনের ষাঁড় স্বপ্নকে বিক্রি করে দিতে চান তিনি।
নিপা আকতার জানান, বাড়িতে পুরুষ মানুষ না থাকায় অনেক কষ্টে খড়, কাঁচা ঘাস, ভুষি, খুদের ভাত এবং ফলমূল খাইয়ে বড় করেছেন। ষাঁড়টার পিছনে ৭০০-১০০০টাকা দৈনিক ব্যয় হয়। প্রতিদিন ২/৩বার গোসল করানো হয়। মা-মেয়ে মিলে তারা যত্ম করেন।
তাদের গরুটি দেখতে প্রতিদিন ভীড় জমায় এলাকাবাসী। দাম হাঁকা হচ্ছে ৬লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে বাজার মূল্য অনুযায়ী বিক্রি করতে চান। যারা কিনতে চান তারা যেন বাড়িতে আসে বা মোবাইল ফোনে যোগাযোগ করেন।
তিনি আরো জানান, গরুটি উপযুক্ত দামে বিক্রি করতে পারলে আগামীতেও বড় গরু পালন করবেন। যদি ন্যায্য দাম না পান, তবে গরু পালনের আগ্রহ হারিয়ে ফেলবেন।
স্থানীয় যুবক উবায়দুল্লাহ জানান, আমার জানামতে এটা গোপালপুর উপজেলার সবচেয়ে বড় গরুর একটা। কাকা প্রবাসে থাকায় খৈল, ভুষি, খুদ সহ যা কিছু দরকার সব আমি এনে দিতাম। প্রানি সম্পদের থেকে লোকজন এসেছিল, ফিতায় মেপে এটার ওজন ১৭মণ হবে বলেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত বলেন, কুরবানী উপলক্ষে গোপালপুরে সাড়ে ৬হাজার গরু এবং ৮হাজার ছাগল, ভেড়া প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদার তুলনায় ৪% বেশি। চন্দ্রবাড়ীর খামারি নিপার ঐ ষাঁড়টির বিষয়ে প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। ষাঁড়টি স্টেরয়েড হরমোন বহির্ভূত প্রাকৃতিক খাদ্যের দ্বারা পালন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান