রায়গঞ্জে কৃষকের রোপন করা ২২ হাজার চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউক্যালেপ্টাস গাছের ২২ হাজার রোপনকৃত চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ জুন) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকার ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ জানান।
বৃহস্পতিবার সকালে চারা রোপন করা ক্ষেতে গিয়ে তার এমন সর্বনাশে কান্না ভেঙ্গে পড়েন আব্দুল মজিদ। কৃষি কাজের পাশাপাশি অন্যের জমি বর্গা বা লিজ নিয়ে চাষাবাদ করেন তিনি। বাড়ন্ত রোপন করা চারা গাছ কাটা দেখে জমিতেই কৃষক আব্দুল মজিদ কান্নায় ভেঙ্গে পড়েন বলে সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এমন তথ্য জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ বলেন, চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত সব ঠিক থাকলেও । সামনেই রোপন করা চারা গাছগুলো বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে ক্ষেতের গাছ কেটে ক্ষতি করেছেন তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি।
ভুক্তভোগী কৃষক আব্দুল মজিদ আরো জানান, রাতের অন্ধকারে প্রায় ৩ শতাংশ জমির ২২ হাজার রোপন করা চারা গাছ কেটে ফেলার পাশাপাশি উপড়ে ফেলা হয় বলে অভিযোগ তার। কোন দুষ্কৃতী চক্র আক্রোশের বশে এই কাজ করেছে বলে দাবি করেন তিনি। আরো বলেন, আমি একজন কৃষক। কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করি। আমার জমিতে রোপন করা চারা গাছ বিগত ৪ বছর ধরে একটি দুষ্কৃতী চক্র রাতের আধারে নষ্ট করে চলেছে। এ নিয়ে ৪ বার এই ঘটনার স্বীকার হলাম।
ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, খেত থেকে রোপন করা চারা নষ্ট করে দুবৃর্ত্তরা অমানবিক কাজ করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা