ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য হলেন সাংবাদিক সাজ্জাদ চিশতী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৭:৪২

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত কাগজের মাধ্যমে, টানা ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য   হিসাবে মনোনীত হলেন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সাংবাদিক জগতের পরিচিত মুখ  সাজ্জাদ হোসেন চিশতী।

ছাত্র জীবন থেকে (৭ম শ্রেণীর ছাত্র) থাকাকালিন বাবার আদর্শে অনুপ্রাণীত হয়ে  সাজ্জাদ হোসেন চিশতি ছাত্র রাজনীতি শুরু করেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেন।তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উপ কমিটির সদস্য ও।দীর্ঘ ২০ বছর রাজধানীর রামপুরায় থেকে তিনি নানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।সাজ্জাদ হোসেন চিশতি রাজনীতিতে যেমন সক্রিয় ছিলেন সাংবাদিকতায়ও বাংলাদেশের মধ্যে তিনি একটি পরিচিত মুখ। সাংবাদিকতা পেশায় থেকেও তিনি আওয়ামীপন্থী সাংবাদিক রাজনীতি করেন। বর্তমানে তিনি সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সহ নানা সাংবাদিক সংগঠনের সাথে জড়িত। সহ সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

কর্মজীবনে সাজ্জাদ হোসেন চিশতি বর্তমানে রাইজিং বিডি ডট কম এ গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন।তার দীর্ঘ ২৪ বছরে গণমাধ্যমে কর্মজীবনে তিনি কাজ করেছেন দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি অবজারভার, দৈনিক আজকালের খবর, দৈনিক যুগান্তর, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, আমাদের সময় ডট কম, দৈনিক মানবকন্ঠ, দৈনিক যায়যায়দিন সহ দেশের বিভিন্ন স্বনামধন্য মিডিয়ায়।

Sunny / Sunny

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার