ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার কৃতিত্ব অর্জন করলেন এ এফ এম সায়েদ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ। ঢাকা জেলার সাত থানার মধ্যে এপ্রিল মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি ।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি তার থানা আশুলিয়ার জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি এ এফ এম সায়েদ বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান স্যার আমাকে অনেক উৎসাহ প্রদান করছেন সেই অনুপ্রেরণা আমাকে কাজ করার সাহস যুগিযেছে। তাই আমি আজ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়ের কাছে।
উল্লেখ্য, এর আগেও তিনি একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময়েও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied