আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী(প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ জুন) বিকেলে শান্তিগঞ্জস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল আমিন, সহ-সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খান ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেলসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত