হজ ২০২৪: মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী
পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গেছেন। এছাড়া সৌদির নাগরিক ও প্রবাসীরাও হজে যোগ দিয়েছেন।সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার মিনায় গিয়েছিলেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। আজ শনিবার তারা যাবেন আরাফাতের ময়দানে। এখানে সারাদিন অবস্থানের পর তারা যাবেন মুজদালিফায়। মিনার মতো মুজদালিফাতেও সারারাত থাকবেন হজযাত্রীরা।
এরপর প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর ছোড়ার পর কাল হজযাত্রীরা পশু কোরবানি করবেন।পশু কোরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা তাদের মাথা মুণ্ডন করবেন।
এরপর তারা যাবেন মক্কার পবিত্র কাবা শরীফে। সেখানে হজের মূল তাওয়াফ করবেন। এরপর আবারও প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজযাত্রা।গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মানুষ। যদিও ধারণা করা হয়েছিল এই সংখ্যা ২৫ লাখ পার হবে। তবে সেটি হয়নি।
যেহেতু মিনায় এবার ২০ লাখেরও বেশি হজযাত্রী অবস্থান করেছেন ফলে বোঝা যাচ্ছে গতবারের চেয়ে এবার বেশি মানুষ হজ করবেন।
এ বছরের হজকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সৌদি। এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার সুযোগ দেয়নি দেশটির সরকার। এমনকি হজের কয়েকদিন আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি মানুষকে বের করে দেওয়া হয়। যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করেছিলেন।
জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে। তাই তাদের সাবধানতা অবলম্বন করে হজ পালনের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আরব নিউজ
এমএসএম / এমএসএম
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট