মদনে ঈদুল আযহা উপলক্ষে ইউএনওর বিশেষ সভা।
নেত্রকোনার মদন উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও অন্যান্য প্রমুখ।
পবিত্র ঈদ উল আযহা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে নিম্নোক্ত বিষয় গুলোতে গুরুত্বারোপ এবং সকলের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা: কোরবানির বর্জ্য দ্রুত পরিস্কার করতে হবে। রক্ত ও ময়লা মাটিতে পুঁতে ফেলতে হবে। কোরবানির স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পরিচ্ছন্ন রাখতে হবে।
পর্যাপ্ত লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ করতে হবে ।
যানজট নিরসনে দুরপাল্লার গাড়ি গুলোকে শহরের বাহিরে নির্ধারিত স্থানে রাখতে হবে। শহরের ভিতরে যত্রতত্র অটো/সিএনজি রাখা যাবে না
সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে ।
যানবাহনের অহেতুক ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি করা যাবে না।
ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাং ও এলাকা ভিত্তিক দ্বন্দ্ব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী ও সকলকে সোচ্চার থাকতে হবে ।
উঠতি তরুণদের মোটরসাইকেল রেসিং নিষিদ্ধ ।
ঈদকে কেন্দ্র করে আগত পর্যটকদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নৌ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
ঈদগাহ ও ঈদের নামাজ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে হবে ।
ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে সকলকে সচেতন থাকতে হবে ।
অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সাবধান থাকতে হবে ।
অটো/ সিএনজি/ পিকাপ/নৌকায় সাউন্ড বক্স লাগিয়ে বেহাল্লাপনা ও অপসংস্কৃতি আয়োজন করা যাবে না ।
সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান