ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে কিশোর গ্যাং মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার চেষ্টায় মারধর থানায় অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৪ দুপুর ৩:৪৮
নেত্রকোনার মদনে পূর্ব  শত্রুতার জের ধরে গত সোমবার ১৭ জুন ঈদের দিন ইব্রাহিম  (১৭) নামের এক তরুণকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাং নাঈম (১৭), তামিম খান (২০) শুভ খান (১৮) তারা কয়েকজন মিলে পরে হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর আহত করে ইব্রাহিমকে।আহত অবস্থায় স্বজনেরা ইব্রাহিম  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। ইব্রাহিম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
 
এ ঘটনা ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইব্রাহিমের মাতা লুৎফা আক্তার( ৪০)বাদী হয়ে।অভিযোগের আলোকে জানা যায়, বালালী বাঘমারা গ্রামের উজ্জল মিয়ার ছেলে নাঈম পূর্ব পরিকল্পনা করে তার বন্ধু শুভ ও তামিমকে নিয়ে ঈদুল আযহার দিন বিকাল ৩ টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় উজ্জল মিয়ার বাড়িতে ।
পরে কিশোর ইব্রাহীম যাওয়া মাত্রই ওতর্কিতভাবে ইব্রাহিমের উপর হামলা করে কিশোর গ্যাং নাঈমসহ ৩ থেকে ৫ জন মিলে।মারধরের এক পর্যায়ে মাথায়  রডের বারিতে গুরুতর  আঘাতপ্রাপ্ত হওয়ায় তার ডাক চিৎকারে শুনে স্বজনেরা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এ ঘটনায় ভুক্তভোগীর মাতা লুৎফা আক্তার বলেন, আমার ছেলে ইব্রাহিমকে তারা পূর্বপরিকল্পিতভাবে উৎফেতে রেখেছে তাকে ঈদের দিন ডেকে নিয়ে  হত্যা করবে।
 কিন্তু আশেপাশের লোকজন চিৎকার শুনে আসায় তাকে দমে মারতে পারেনি আমার ছেলের অবস্থা বেশি ভালো না।
ডাক্তার বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক তাকে  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ  দিয়েছেন ডাক্তার নয়ন। 
এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ তদন্তে গিয়েছে কিশোর গ্যাং এর বিরুদ্ধে মামলা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা