ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে  ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার(২১ জুন) রাত সাড়ে ৭ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুমন মিয়া(৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর পুত্র৷ 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্ট সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়া (২৫) এর সাথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়া সাথে জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম মিয়া ও নাইম তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুমন মিয়া ও সাবেক মেম্বার জামিল আহমদ পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা পরিস্থিতি শান্ত করেছি৷ ৷ বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত