রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতা; চরম দূর্ভোগ জনসাধারণের
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের সামনে সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যায়। ভারী বৃষ্টি হলে পানিতে থই থই করে। কাদা যুক্ত পানি ভেঙে হাসপাতালে আসা, ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সসহ জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। রায়গঞ্জ উপজেলার প্রায় ৩ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু রায়গঞ্জ উপজেলাই নয়, পার্শ্ববর্তী জেলা ও উপজেলার বাসিন্দারাও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকেন। এ অবস্থায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগের শিকার হন। ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রোগীর স্বজন আব্দুল মজিদ জানান, তাঁর বোন মহিলা ওয়ার্ডে ভর্তি আছে। মাত্র কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তায় পানিতে সয়লাব। এ সময় কাদাযুক্ত নোংরা পানির ওপর দিয়ে আসা যাওয়া করতে হয়েছে তাঁকে। চান্দাইকোনা ইউনিয়নের শিমলা এলাকার গৃহিণী মিরা খাতুন বলেন, হাসপাতালে গিয়েছিলাম ঔষধের জন্য। আসার সময় বৃষ্টির কারণে ময়লাযুক্ত কাদা পানির ওপর দিয়ে হেঁটে আসতে হয়েছে। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মানুষ কাদাজল মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করছে। লাশ ও মুমূর্ষু রোগীকেও কাদাজলের ওপর দিয়ে হাসপাতালে আনা-নেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কটি সম্প্রসারণ ও পাকাকরণের পর থেকেই ঐ রাস্তা দিয়ে নিয়মিত বালু ও মাটিবাহী ট্রাক নিয়মিত চলাচল করে আসছে। তাদের বেপরোয়া চলাচলের জন্য রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে। যার কারণে একটু বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতাল রোডের ব্যবসায়ী জানান, সামান্য বৃষ্টিতে হাসপাতালের সামনে পানিতে একাকার হয়ে যায়। আর ভারী বৃষ্টি বেশি হলে হাসপাতালে প্রবেশে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। প্রায়ই চোখে পড়ে রুগী বা তাদের স্বজনরা কাদাযুক্ত পানিতে পা পিছলে পড়ে গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিমুল ইহসান তৌহিদ বলেন, বৃষ্টি হলে ডাক্তার, নার্স, রোগীসহ সকলেই সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে আমরা একটি লিখিত আবেদন দিয়েছি। আশা করি খুব দ্রুতই সমাধান হবে বলে মনে করি। উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।খুব দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা