ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে হাওরের দেশীয় মাছ উৎপাদন সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোড পরিচালনা


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৪২

নেত্রকোনার মদন উপজেলার হাওরের দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মদন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া (ভূমি) সহকারী কমিশনার  এ টি এম আরিফ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। মদন থানা পুলিশের এস আই হারুনুর রশিদ, এএসআই শহিদুল ইসলাম।

মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সহযোগিতায়  উপজেলা কাইটাইল ইউনিয়নে শিবাশ্রম গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার ১২৬ পিছ নতুন কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। 

জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল গুলো  উপজেলা পাবলিক হল মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন,  সাধারণ জনগণ, পুলিশ প্রশাসন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন,  হাওরের দেশীয় মাছ উৎপাদন সংরক্ষণ আইন বাস্তবায়নে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের জেলেদের বিরুদ্ধে সারা বছরই এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা