ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে রিকশা চালককে গরম রড দিয়ে রাতভর নির্যাতন, গ্রেফতার ১


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৪৯

রাজশাহীর  গোদাগাড়ীতে এক রিকশা চালককে লোহার রড গরম করে বাড়ির ভিতরে হাত পা বেঁধে  রাতভর আঘাত  দিয়ে নির্যাতন করেছে। সকালে স্থানীয় লোকজন বাড়ির সামনে অচেতনভাবে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম মোঃ সুজন (২৪) পিতা মৃত সাহজাহান আলী। 

রিকশা চালক সুজন জানান, ২২ জূন অনুমানিক রাত ১১:৩০ ঘটিকার সময়  রবিউল  ইসলাম নামে এক ব্যাক্তি  রিক্সা ভাড়ার নেওয়ার জন্য আমাকে তার  বসত বাড়ীতে ডাকে, আমি তার বাড়িতে গেলে  দলবদ্ধ হয়ে  তার বসত বাড়ীর শয়ন ঘরের ভিতর আমাকে আটক করে।  হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে  জখম করে। 

যুবক আরো জানান  ৫/৭জন ব্যাক্তি  মাটিতে শোয়ায়ে তার হাত-পা চেপে ধরে থাকে এবং  হাতে থাকা লোহার রড আগুনে গরম করে হত্যার উদ্দেশ্যে তার পিঠে একাধিক স্থানে ছেকা দিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।স্থানীয় বাসিন্দা মোঃ বাবু জানান রিকশা চালক সুজনকে পশুর মত নির্যাতন করা হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে?  তার শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে সবাই চমকে উঠবে। যাঁরা এভাবে তাঁকে নির্যাতন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমরা এর বিচার চাই।

এঘটনায় নির্যাতিতর বড় ভাই মোঃ জামিল হোসেন গোদাগাড়ী মডেল থানায় পাঁচজনের নাম সহ অঙ্গাতনামা  আসামি করে মামলা দায়ের করেছে। আসামীরা হলেন ১। মোঃ কামরুল ইসলাম রিহন (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম ২। মোঃ রবিউল ইসলাম (৫০), পিতা-অজ্ঞাত ৩। মোঃ বাবু (২৫), পিতা-মোঃ রবিউল ইসলাম ৪। মোসাঃ পারভীন (৪৫), স্বামী-মোঃ রবিউল ইসলাম ৫। মোসাঃ মরিয়ম (৩০), স্বামী-মোঃ দবির সর্বসাং-মাদারপুর, থান-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন জানান, রিকশা চলক  সুজনকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত