দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে অপহৃত শিশু উদ্ধার ও গ্রেফতার-২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মুক্তিপণ আদায়ের দাবিতে অপহৃত শিশু শাহিলকে ২৫ শে জুন মঙ্গলবার উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- আল আমিন (২৭) ও নুর ইসলাম (৩৫)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের গোলাম বাজার এলাকার শিশু শাহিলকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের দাবি করেছিলো অপহরনকারীরা। মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো.মামুনুর অর-রসিদ। তিনি বলেন, গত রোবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের গোলাম বাজার এলাকার সানোয়ার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী রুবেলের আট বছরের শিশুপুত্র শাহিল বাসার নীচ থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে তার মুঠোফোনে ফোন করে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিশ্চিত করতে অপহরণের পর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থার একটি ভিডিও তার মোবাইলে পাঠানো হয়। বিষয়টি কাউকে জানালে ছেলেকে হত্যা করা হবে এমন হুমকি দেয়ার পর রুবেল কাউকে কিছু না বলে মুক্তিপণ দেয়ার জন্য টাকা জোগাড় করতে থাকে। পরে টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে দুইজনকে গ্রেফতার করে এবং শিশু শাহিলকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied