সাভার উপজেলা পরিষদে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
সাভারে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছে সাভার উপজেলা পরিষদ। গত মঙ্গলবার ( ২৫ জুন ) সাভার উপজেলা হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ ( সাভার - আশুলিয়া ) এর মাননীয় সংসদ সদস্য মোঃ সাইফুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে তিনি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা জানান ও সাভার উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব , ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মনিকা হাসান । সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নব নির্বাচিত সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব বলেন " আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই আমি ভয় পাওয়ার মানুষ না , সাভার উপজেলার সকল নাগরিকদের যে কোন সমস্যা সমাধানে আমি নিরলসভাবে কাজ করে যাবো - ইনশাআল্লাহ "।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আবদুল গণি,সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র নজরুল ইসলাম, সাভার পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন, সাভার পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র হাজী সেলিম মিয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েম,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ সহ সাভার উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ