রায়গঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেল শিক্ষার্থীরা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নতুন বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল ৪৩ জন শিক্ষার্থী। তারা যে খুশি তা দাঁড়ানোর ভঙ্গিতেও প্রকাশ পাচ্ছিল। আর বাইসাইকেল যে তারা চালাতে প্রস্তুত এমন দৃঢ়তা ফুটেছিল মুখে। এরা সবাই এ উপজেলার প্রত্যন্ত গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে ৩য় ও ৪র্থ পর্বের গরীব ও মেধাবী ৪৩ শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩৪২ জনকে শিক্ষা উপবৃত্তি'র অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম প্রমুখ।
সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থী ববিতা মাহাতো বলেন, বাবার আর্থিক অবস্থা বুঝে সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ইচ্ছেটা প্রায় বিসর্জন দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দেওয়া সাইকেল পেয়ে আমার সেই ইচ্ছে পুরণ হলো। আমি সাইকেল নিয়ে স্কুলে যাব। এ আনন্দ আপনাদের বলে বোঝাতে পারব না।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা