হজ করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে বড়লেখার সাগর
পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক। তিনি ওই উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।
শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে ফয়সল জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।
তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাবো। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব ঢুকবো। প্রায় বছরখানেক সময় লাগবে সৌদি যেতে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ