চট্টগ্রামে বাসা ভাড়ানিয়ে উল্টো বাসা দখলের অভিযোগ এক নারীর বিরুদ্ধে
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৬নংপূর্ব ষোল শহর মফিজুর রহমান আবাসিক ১নং রোড ওমর আলী মাতব্বর এলাকার সৈয়দ সাব্বির মঞ্জিলে। গত ১ নভেম্বর ২০২২সালে মমতাজ বেগম নামে এক বয়স্ক মহিলা ৪র্থ তলায় ৪০২ নাম্বার রুম ভাড়া নেওয়া কথা বলে রুমে উঠে প্রায় একবছর বাসাভাড়া না দিয়ে বাসাটি দখলের অভিযোগ করেন ভবনটির কেয়ারটেকার আব্দুর রহিম।
ভুক্তভোগী সৈয়দ সাব্বির মঞ্জিলে কেয়ারটেকার আব্দুর রহিম জানান,গত একবছর আগে বয়স্ক মহিলা মমতাজ বেগম ও তার মেয়ে মুন্নি আক্রান্ত ৪র্থ তলায় ৪০২ নাম্বার রুম ভাড়া নেওয়া কথা বলে রুমে উঠে প্রায় একবছর বাসাভাড়া না দিয়ে বাসাটি দখল করে আছে,ভাড়ার কথা বলে রুমের দরজা বন্ধ রাখে,মহিলার ব্যবহার খুব খারাপ বাসার দরজার ওপার থেকে গালাগালি করে সবাই কে।ভাড়াটিয়ার দুজনেই মহিলা একজন খুব অসুস্থ যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে,স্থানীয় পুলিশ এসো তাদের দরজা খুলতে পারিনি,আমার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাসার ভাড়া দিচ্ছে না এই মহিলা তাই আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এদিকে সৈয়দ সাব্বির মঞ্জিলে অন্য ভাড়াটিয়া আলি আকব্বর জানান,বয়স্ক মহিলা মমতাজ বেগম,৪র্থ তলায় উঠার পর থেকেই সহজে বাসার দরজা খুলেনা,আমরা সবাই অনেকবার চেষ্টা করেছি বাসার দরজা খুলতে কিন্তু পারিনি,বয়স্ক মহিলাটির ব্যবহার খুবই খারাপ,তিনি আজেবাজে কথা বলে ও গালিগালাজ করে,বাসা ভাড়া না দিয়ে বাসাটি দখল করে আছে তারা।
নুসরাত আফরোজা নামে আরে ভাড়াটিয়ারা বলেন,তিনি যেদিন থেকে বাসায় উঠেছে সেদিন থেকেই তার প্রয়োজন ছাড়া দরজা বন্ধ রাখে,এই মহিলাটার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। মহিলাটি খুব অসুস্থ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে তাই আমরা সবাই প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমরা। এ সময় বয়স্ক মহিলা মমতাজ বেগম ও তার মেয়ে মুন্নি আক্রান্তের এমন কান্ডে হতবাক এলাকাবাসী স্থানীয় মো: সেকান্দর জানান,আমরা অনেকবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি এই মহিলা কোনরকমেই দরজা খুলছে না।ভাড়াটিয়া মহিলাটি বয়স্ক মানুষ ও সে সাথে তিনি অসুস্থ এখন বাসায় মারা গেলে এটার দায়ভার কে নিবে। এমন ভাড়াটি আমরা জীবনেও দেখিনি ভাড়ার নাম করে এই মহিলা বাসাটি দখল করে আছে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ভুক্তভোগী সৈয়দ সাব্বির মঞ্জিলে কেয়ারটেকার আব্দুর রহিম প্রথমে চান্দগাঁও থানায় অভিযোগ ও পরে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম একটি মামলা করেন।মামলাটি পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান,বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নুর মোহাম্মদ তিনি বলেন,বাসাভাড়ার নাম করে প্রায় এক বছর ভাড়া না দিয়ে বাসাটি দখলের অভিযোগে আব্দুর রহিম বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৭(৩)ধারা মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে,সরজমিনে এই প্রতিবেদক সৈয়দ সাব্বির মঞ্জিলে গেলে অভিযুক্ত মমতাজ বেগম কে অনেক বার বাসার দরজা খুলতে বললেও তিনি দরজা বন্ধ রাখেন,পরে তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied