ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ১:৫৮

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার  ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ ও সদস্যবৃন্দের উপস্থিতিতে  নতুন প্রধান শিক্ষক হিসেবে মোঃ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলীর নিকট থেকে দায়িত্ব নেন।

জানা যায়, গত বুধবার (২৬ জুন) প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন। নিয়োগ বোর্ডে ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, ডিজির প্রতিনিধি মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, ম্যানেজিং কমিটির সভাপতি  মাসুক আহমদ,  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ। ফলাফলের ভিত্তিতে নিয়োগ বোর্ড মোঃ নজরুল ইসলামকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে সুপারিশ করেন। ওই দিন বিকেলে ম্যানেজিং কমিটি নিয়োগ অনুমোদন করেন। পরদিন বৃহস্পতিবার ২৭ জুন তাঁকে নিয়োগ পত্র প্রদান করলে তিনি ২৯ জুন শনিবার সকালে সভাপতি বরাবরে যোগদান করেন। রবিবার (৩০ জুন) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ ও সদস্যবৃন্দের উপস্থিতিতে  নতুন প্রধান শিক্ষক হিসেবে মোঃ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলীর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, মেধাবী এ শিক্ষক সিলেট মদনমোহন কলেজ থেকে ১৯৯৭ সালে বিএসসি ডিগ্রী লাভ করেন। ২০০৩ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১২ সালে তিনি সিলেট ল' কলেজ থেকে এলএলবি পাশ করেন।  ২০০১ সালে তিনি জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান (বিএসসি) শিক্ষক হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

যোগদানের পর নবাগত এ প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়ন ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক আহমদ বলেন, ছয় জন প্রার্থীর মধ্যে মোঃ নজরুল ইসলাম সর্বোচ্চ নম্বর পেয়ে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক হিসেবে তিনি দক্ষ পরিচালনায় বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ধরে রাখবেন এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার মাধ্যমে বিদ্যালয়টিকে আরো সামনের দিকে এগিয়ে নিবেন বলে  প্রত্যাশা করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার বলেন, স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বর পেয়ে মোঃ নজরুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান