শান্তিগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কার্যকাল সমাপ্তি উপলক্ষে বিদায় এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ জুলাই) সকালে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাদাত মান্নান অভি, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহিরকে বরণ করে নেওয়া হয়৷
সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদারকে বিদায় প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রব্বানী চৌধুরী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পুর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক প্রমুখ৷ এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত