ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে নদীভাঙনের কবলে ২০০ বছর পূর্বের মহাশ্মশান


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:৪৭

নদী ভাঙনের কবলে পড়েছে সনাতন ধর্মালম্বীদের মহাশ্মশান। ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অগণিত মানুষের সমাধি। অতিদ্রুত ভাঙন রোধ করার দাবি ২৩ গ্রামের মানুষের।

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামে গড়াই নদীর তীরে অবস্থিত এই শ্মশান। বি-কয়া স‍ার্বজনীন মহাশ্মশান নামে পরিচিত। আনুমানিক ২০০ বছরেরও পূর্বে স্থাপিত এই শ্মশানটি। সর্বশেষ ২০১৬ সালে শ্মশানটি সংস্কার করা হয়েছে। এখানে ২৩ গ্রামের সনাতন ধর্মালম্বীদের চিতা জ্বালানো হয় এবং সমাধি করা হয়। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও নদীতে তীব্র স্রোত থাকায় শ্মশানটিতে ভাঙন ধরেছে। অতিদ্রুত সংস্কারের দাবি ২৩ গ্রামের মানুষের।

স্থানীয়রা জানান, আমাদের এই শ্মশানে ২৩টি গ্রামের মানুষের সৎকারকাজ করা হয় এবং চিতা জ্বালানো হয়। যেসব জায়গা মাটি দিয়ে বাঁধাই করা হয়েছিল সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটি চিতাও বিলীন হয়ে গেছে। নদীভাঙনে আমরা চরম দুর্ভোগে পরেছি।

সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (আলী) বলেন, এলাকার বৃদ্ধদের কাছ থেকে বিষয়টি শুনেছি। ২০০ বছরেরও আগে শ্মশানটি স্থাপন করা হয়। এর আগেও নদীগর্ভে শ্মশানটির বেশকিছু অংশ ভেঙে গেছে। প্রায় প্রতি বছরেই ভাঙে। ভাঙন রোধে দুই বছর আগে কিছু জিওব্যাগ ফেলা হয়েছিল। ২০২৬ সালে শ্মশানটির উন্নয়নকাজ করা হয়। অতিদ্রুত ভাঙন রোধ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে শ্মশানটি। জিওব্যাগ দিয়ে কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব নয়। শুধু শুধু সরকারের টাকা অপচয়। ব্লক দিয়ে নদীতে বাঁধ দেয়া হলে ভাঙন রোধ করা সম্ভব বলে জানান তিনি।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আহাদ হোসেন জানান, গত বছর জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হলেও আশানুরূপ হয়নি। জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করা সম্ভব হবে না। তবে বিষয়টি আমি অবগত হয়েছি। সরেজমিন প্ররিদর্শন করে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়