শুধু লাভের জন্য নয়, মানবসেবায় মুললক্ষ্য- ডিএমডি বাং সিটি হাসপাতাল
স্বাস্থ্য ব্যবস্হার বাস্তবতায় সরকারী - বেসরকারী সকল ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীতা রয়েছে। কারন সকল ক্ষেত্রে সরকারি হাসপাতাল গুলোর শয্যার সংখ্যার সহিত আনুপাতিক চিকিৎসকের সংখ্যা হিসাব করলে বুঝা যায় ব্যাপক জনগোষ্ঠীর ক্ষেত্রে তা অপ্রতুল।
এক্ষেত্রে প্রাইভেট হাসপাতালগুলো চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করে থাকে। তারই অংশ হিসাবে রোহিতপুর ইউনিয়নের কেরানীগঞ্জ উপজেলাতে আধুনিক মান সম্মত প্রাইভেট হাসপাতালের মধ্যে অন্যতম সেবার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠা হয় ২০২৩ সালের ১৯ ই আগষ্ট বাংলাদেশ সিটি হাসপাতাল।
হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত রোহিতপুর ইউনিয়নের জনগনের এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীদের কম খরচে জটিল কোন রোগে বিভিন্ন বিভাগের চিকিৎসক দ্বারা স্বাস্হ্য সেবা দিয়ে দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
বিশ্বের সহিত তাল মিলিয়ে সরকারি বড় বড় হাসপাতালের চিকিৎসা সেবাকে অনুসরণ করে প্রাইভেট হাসপিটালগুলোও চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা পালন করে। থানা ও উপজেলাগুলোতে আধুনিক চিকিৎসার যন্ত্রপাতির মাধ্যমে সঠিক রোগ নিরূপণ করে থাকে এর অন্যতম হিসাবে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুরে বাংলাদেশ সিটি হসপিটাল নামক প্রাইভেট হাসপাতালটি চিকিৎসা সেবায় এক অগ্রণী ভূমিকা দিয়ে কাজ করে যাচ্ছে। হাসপাতালে ব্যবহার্য যন্ত্রপাতির ভিতর অন্যতম হিসেবে সরেজমিনে দেখা যায় তারা রোগ নিরূপণে যে সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন তার মধ্যে অন্যতম আমেরিকার স্লাইস ডিজিটাল সিটি স্ক্যান মেশিন আলট্রাসনোগ্রাফি মেশিন, সি আর্ম মেশিন, DR এক্সরে মেশিন, ডেন্টাল ও পি,জে এক্সরে মেশিন, জাপানি এনালাইজার মেশিন ডিজিটাল ইসিজি মেশিন ফোর ফোর ডি কালার ইকো কার্ডিওগ্রাম সহ ডিজিটাল অপারেশন থিয়েটারের মাধ্যমে অপারেশন করানো হয় বলে জানা যায়।
বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক যন্ত্রপাতির থাকলেও চাহিদার তুলনায় অপ্রতুল। সে কারণে সার্বিক চিকিৎসা সুবিধা পেতে রোগীরা প্রাইভেট হাসপাতালের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। কারণ হিসেবে দেখা যায় একটি উপজেলায় সমগ্র জনগণের চিকিৎসা সেবার ক্ষেত্রে চিকিৎসক অপ্রতুল। সে ক্ষেত্রে প্রাইভেট হাসপাতালে প্রতি নির্ভার করতেই হয়।
বাংলাদেশ সিটি হসপিটাল সেই মানদন্ড মেনেই চিকিৎসা সেবা দিয়ে থাকেন। অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা পাওয়া সাধারন জনগনের জন্য সহজসাধ্য করাই মুল লক্ষ বলে জানান হাসপাতালটির উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ৷ বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের জন্য সহজে সেবা পেতে বাংলাদেশ সিটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে ভবিষ্যতেও। হাসপাতালটিতে বর্তমান ২৫ শয্যার বিপরীতে ৭০ জন জনবল কাজ করে। ভবিষ্যতের জনবল বৃদ্ধির সাথে সাথে চিকিৎসার মান বৃদ্ধি করার পরিকল্পনা, স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি একসময় আইডিয়াল হিসেবে রূপান্তর করার দৃঢ় ইচ্ছা পোষণ করেন এই উপ ব্যবস্হাপনা পরিচালক।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ