রায়গঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাবিয়া খাতুন (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিরচণ গ্রামে নানা মৃত আয়নাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাবিয়া খাতুন ঝাপড়া অভিরাম গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং নানা বাড়ি থেকে করিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতো।স্থানীয় ইউপি সদস্য আল আমিন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নানি মমতা খাতুন ব্যক্তিগত কাজে বাহির থেকে এসে দেখেন মাবিয়া খাতুন ঘরের ভিতর ধর্নার সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা