ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুইটি বাইকসহ ২০০ পিচ ফেনসিডিল উদ্ধার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৩:৫০

গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের ধাওয়া খেয়ে ২টি মটোরসাইকেলে ২০০ পিচ ফেনসিডিল ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে গোদাগাড়ী চব্বিশনগর কাদমাফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খাইরুল ইসলামের দিকনির্দেশনায় এবং জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মাদ রুহুল আমিনের তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের এসআই দাউদ-উজ জামান আকাশের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ী চব্বিশনগর এলাকায় মাদক বিরোধী অভিযানে ডিউটি করছিলেন।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডিবি পুলিশের ওই টিম কাঁকনহাটের দিক থেকে চব্বিশনগরের রাস্তা দিয়ে ২ টি মটোরসাইকেলে করে ফেনসিডিল রাজশাহীতে আসছে। এসময় চব্বিশনগর কাদমাফুলবাড়ি এলাকায় রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় ২ টি মটোরসাইকেল কে ডিবি পুলিশের সদস্যরা থামার জন্য সিগনাল দিলে তারা ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে একটি টিভিএস ও গ্লামার ১২৫ সিসির গাড়ির সামনে স্কুল ব্যগে বাধা ব্যগসগ বাইক ফেলে দুই দিকে দুইজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।

পরে ডিবি পুলিশের সদস্যরা দুই মটোরসাইকেলে থাকা ২ টি স্কুল ব্যগ থেকে ২০০ পিচ ফেনসিডিলসহ ২ মটোরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র