ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আধুনিকায়ন এজলাস উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৪:১৬

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য এজলাস আধুনিকায়ন করে উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) জেলা প্রশাসক আনিসুর রহমান এটি উদ্বোধন করেন। 
জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় আধুনিকায়নকৃত আদালত কক্ষের শুভ উদ্বোধনকালে গণমাধ্যমকে

 জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, “প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরেরর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা প্রাপ্তির আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষসমূহ আকারে ছোট, পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচার প্রক্রিয়া সম্পন্নকরণে জটিলতা পরিলক্ষিত হয়। উক্ত সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীগণের কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করার লক্ষ্যে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয় যা আজ সফলতার বাস্তবায়িত হয়েছে।“ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা-কে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ কার্যালয়ের সকল শাখার কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রার্থীগণের সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
দেশের সকল সেবা প্রদান প্রতিষ্ঠানে এরূপ উদ্যোগ গ্রহণ করা হলে সেবাপ্রার্থীদের দুর্ভোগ বহুলাংশে লাঘব করা সম্ভব হবে  তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক,শিবলি সাদিক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ. কে. এম হেদায়েতুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান