ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে সুলাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড,তিন আসামী পলাতক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৭-২০২৪ বিকাল ৫:১৯
চট্টগ্রামের রাউজানের চাঞ্চল্যকর সুলাল চৌধুরী হত্যাকাণ্ডের চার আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।  বুধবার (০৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস  ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদীপ কান্তি নাথ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পরিমল চৌধুরীর ছেলে মিঠু চৌধুরী ওরফে মিন্টু চৌধুরী, প্রয়াত সম্ভু চৌধুরীর ছেলে সুমন চৌধুরী, প্রয়াত শাহ আলমের ছেলে এরশাদ হোসেন, আবদুর রহমান চৌকিদারের ছেলে মো. দেলোয়ার। একই মামলার প্রয়াত ডা. পারেশ চৌধুরী সুল্লুর ছেলে সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরীকে যাবজ্জীবন এবং রিকশা চালক নুর মোহাম্মদের ছেলে মো. ইলিয়াছকে খালাস দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামীর মধ্যে কারাগারে রয়েছেন হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেন। বাকীরা পলাতক রয়েছেন। এছাড়া করাগারে রয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরী। এ মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অঞ্জন বিশ্বাস এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুদীপ কান্তি নাথ। প্রসঙ্গত, গত ২০১৬ সালের ২৫ জুন রাতে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে রাউজান উপজেলার নোয়াজিষপুর-চিকদাইর সড়কের নীল কমল কবিরাজ বাড়ি সংলগ্ন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বাড়ির পশ্চিমের ব্রীজের পাশে পৌঁছালে দুষ্কৃতিকারীরা রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের ধীরেন্দ্র কবিরাজের ছেলে সুলাল চৌধুরীর গলায়, মাথায়, ঘাড়ে ও  পিঠে উপর্যপুরী কুপিয়ে লাশ ব্রীজের পশ্চিমে রাস্তার উত্তর পাশে ডুবায় ফেলে পালিয়ে যায়। এরপর সুলাল চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী রাউজান থানায় এজাহার দেন। পুলিশের তদন্তে রিকশা চালককে গ্রেপ্তার পরবর্তীতে খুনিদের পরিচয় বেরিয়ে আসে। খালাস পেয়েছেন সেই রিকশা চালক ইলিয়াছ ওরফে ইলু। এদিকে পলতাক ফাঁসির আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত সুলাল চৌধুরী ছেলে সাগর চৌধুরী।
 
 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান