পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৩০ পরিবার পানি বন্দী
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কুমড়া কাঁপন এলাকায় হালকা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে প্রায় ৩০টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় তারা ভুগছেন মিলছে না এর কোন প্রতিকার । পৌর বাজারের ব্যবসায়ী ফজলু মিয়া বলেন, নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা, তাই দ্রুত ড্রেইন নির্মাণ করে এই পানি বন্দি অবস্থা থেকে আমাদের ও আমাদের বাকী পরিবার গুলোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন । অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণ ও বিটা বরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে বৃদ্ধ শিশুকিশোর সবাই ঘর থেকে বের হতে অসুবিধা হচ্ছে । ও অনেকের হাতে পায়ে পছ্নের মতো রোগ দেখা যাচ্ছে । এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কমিশনার আহাদুর রহমান ( বুলু ), সকালের সময়কে জানান স্থানীয় কিছু মানুষের দ্বন্দ্বের কারণে ড্রেইন ও রাস্তা নির্মাণে ব্যাঘাত ঘটেছে। তিনি আরো বলেন, আমাদের মেয়র জুয়েল আহমদ এর নির্দেশনায়, যে কোন সময় উন্নয়নের জন্য প্রস্তুত, আমরা চাই আমাদের এলাকার উন্নতি হোক, ও পৌর এলাকার সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়,যত দ্রুত সম্ভব মেয়র জুয়েল আহমদ এর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ।
এমএসএম / এমএসএম
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান
কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন