ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে দস্যুতার ঘটনায় এসপির প্রেস বিফ্রিং আটক দুইজন


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৪ বিকাল ৫:৫৬

নেত্রকোনা মদন উপজেলায় দস্যুতার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সেই সাথে লন্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। ৪ জুলাই রোজ বৃহস্পতিবার মদন থানায় বিকাল ৪টা, ৩০ মিনিটের সময় জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান,গত ২৬ জুন মদন উপজেলা নির্বাহী অফিসারের পুরাতন কার্যালয়ের সামনের ব্যবসায়ী সামসু মিয়া (৪৫)তার ব্যবসা প্রতিষ্ঠান সেবা লাইব্রেরী এন্ড তালহা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের কেনাবেচা শেষে রাতে তার কর্মচারী আবু হানিফকে নিয়ে তার পৌরসভার জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এর বাসায় যাচ্ছিলেন।এমন সময় কয়েকজন দুর্ধর্ষ ডাকাত তাদেরকে ধারালো চাকু প্রদর্শন করে তাদের কাছে থাকা নগদ ৭৯হাজার টাকা, ও ,৪৮ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মিনিট কার্ড, আটটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় বাদী পক্ষ থানায় এসে অভিযোগ করলে মদন থানার পুলিশ একটি চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ২৮ জুন ঢাকা গাজীপুর জেলার টঙ্গী থানা স্টেশন রোড এলাকা থেকে  আশরাফুল ইসলাম(২৫) নামের একজনকে গ্রেফতার করে।

 তার দেওয়া তথ্য মতে (২ জুলাই) মদন থানার বাড়ীভাদেড়া গ্রাম থেকে রামীম ওরফে অন্তর(১৯)নামে অপর আরেকজন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে  আদালতে পাঠালে ১৪৪ দ্বারা জবানবন্দিতে স্বীকারোক্তি দেয়। তাদের দেওয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে সাতটি মোবাইল ফোন,বিভিন্ন কোম্পানির মিনিট কার্ড ও সিম কার্ড, একটি শাড়ি, একটি পাঞ্জাবি, দুটি পায়জামা, দস্যুতার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।তবে দস্যুতার সময় ছিনিয়ে নেওয়া ৭৯ হাজার টাকা এখনোও উদ্ধার করা যায়নি। 

এ সময় তিনি আরো জানান, আশরাফুল ইসলাম একজন দুর্ধর্ষ ডাকাত।তার নামে বিজ্ঞ আদালতে ১০ টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও এ ঘটনা আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 পুলিশ সুপার ফয়েজ আহমেদ তিনি এও বলেন, পরপর দুর্ধর্ষ কায়দায় দুটি চুরি হওয়া  মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি,এবং আসামি ও গ্রেফতার করেছি। পুলিশ প্রশাসন সবসময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা