রায়গঞ্জে দরিদ্র পরিবারেরা পেল উন্নত টয়লেট
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় দরিদ্র পরিবারের জন্য উন্নত টয়লেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩য় ধাপে রায়গঞ্জ পৌরসভায় ৩১২ টি ইপ্রুফ হাউজ হোল্ড টয়লেট নির্মান কাজ বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি ও পৌর সভার সকল কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠান শেষে সুফলভোগীদের মাঝে বৃক্ষ ও মিষ্টি বিতরণ এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার দরিদ্র পরিবারে উন্নত স্যানিটেশন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রতিটি টয়লেট ৭০ হাজার ৩’শত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা