ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় রোপা আমন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ৩:৩০

৬ জুলাই শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নওগাঁ সদর উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ মৌসুমে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তারা আরো বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই প্রতিপাদ্য কে সামনে রেখে আমরা সব সময় কৃষকদের পাশে আছি। কারন তাদের এই পরিশ্রমের ফসল দেশকে সুসংগঠিত করতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে উক্ত অনুষ্ঠানে ১২২০ জন কৃষকের মাঝে উক্ত প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়