আফগানিস্তান থেকে ২৬৮ জনকে ফেরাল ভারত
আফগানিস্তান থেকে ২৬৮ জনকে দেশে ফিরিয়ে এনেছে ভারত। বিমানবাহিনীর বিশেষ বিমানসহ মোট চারটি বিমানে করে রবিবার তাদের নিয়ে আসা হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার সকালে ১৬৮ জনকে নিয়ে দিল্লির পার্শ্ববর্তী হিন্দোন বিমানঘাঁটিতে অবতরণ করে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট। এর আগে রবিবার ভোরেই আরও তিনটি বিমানে একশ জনকে নিয়ে আসা হয়।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার তিনটি বিমান রবিবার ভোরে কাতার এর রাজধানী দোহা এবং তাজিকিস্তানের রাজধানী দুশানবের বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে ফেরে দিল্লিতে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটবার্তায় এই তথ্য জানিয়েছেন। আফগানিস্তানে আটকা পড়া ভারতীয়দের উদ্ধার করে দোহা ও দুশানবেতে রাখা হয়েছিল।
কাবুলের বিমানবন্দর আপাতত বাইরে থেকে নিয়ন্ত্রণ করছে তালিবান। ভিতরে অবশ্য কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের নিয়ন্ত্রণ ন্যাটোবাহিনীর হাতে।
ভারতের পররাষ্ট্রমন্তণালয় সূত্র জানিয়েছে, ভারতকে এই ন্যাটো বাহিনী প্রতিদিন কাবুল বিমানবন্দর থেকে দু’টি করে বিমান চালনার অনুমতি দিয়েছে। আফগানিস্তানে আটকে পড়া দূতাবাস কর্মীদের আগেই উদ্ধার করে দেশে ফিরিয়েছিল ভারত। এবার দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও হাজার খানেক ভারতীয়কে দেশে ফেরাতে এই অনুমতি দেওয়া হয়েছে।
ভারতীয়দের সঙ্গে নেপালের দুই নাগরিকও দিল্লি ফিরেছেন। তবে দিল্লিতে পৌঁছলেও এখনই ঘরে ফেরা হবে না তাদের। করোনা পরীক্ষা করার পর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক