কাঁচপুরে সন্ত্রাসী ও চাঁদাবাজীতে বাধাঁ দেয়ায় শ্রমিকলীগের কার্যালয় ভাংচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে বাধাঁ দেওয়ায় হামলা চালিয়ে কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে জিয়াউর রহমান জিয়া (৩৬) জহুরা বেগম (৪০) বাবুল (৪৫) নুর মোহাম্মদ (৪৫) মোঃ রানা (৩০) ও তাদের সহযোগিদের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক ইউপি সদস্য ও কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান।
বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে বাধাঁ দেওয়ার জের ধরে জিয়াউর রহমান, জহুরা বেগম, বাবুল, নুর মোহাম্মদ, মোঃ রানা ও তাদের সহযোগি আরো ৮-১০জন মিলে গতকাল শনিবার সকালে সাগর ফিলিং ষ্টেশনের পূর্ব পাশে কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে হামলা করে। এসময় হামলাকারীরা কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ের দরজা, জানালা, চেয়ার, টেবিল, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীর পিতা শেখ মজিবুর রহমানের ছবিসহ সিনিয়র অনেক নেতার ছবি ভাংচুর করে। এসময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বাধাঁ প্রদান করলে তারা রামদা, ছুরি, লোহার রড ও হকিষ্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। জিয়াউর রহমান জিয়া কাঁচপুর পূর্ব বেহাকৈর এলাকার আব্দুর রউফের ছেলে। জহুরা বেগম একই এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। বাবুল কাঁচপুর সেনপাড়া এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। রানা সেনপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে ও নুরমোহাম্মদ একই এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কাঁচপুরে শ্রমিকলীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার