ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এশিয়া সফর শুরু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ৩:৪০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবারের মতো এশিয়া সফর শুরু করেছেন। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন তিনি। আজ রোববার (২২ আগস্ট) ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস সিঙ্গাপুর পৌঁছাবেন। আগামীকাল সোমবার এই নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাঁর সফর কার্যক্রম শুরু হবে। 

এই সফরে সিঙ্গাপুর ছাড়াও তিনি ভিয়েতনামে যাবেন। সেখানে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট তাঁর এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।

এক সপ্তাহ আগে কট্টরপন্থী তালেবানের দ্রুত ক্ষমতায় ফিরে আসা এবং হাজার হাজার লোকের পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টায় দেশটিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বের সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ম্লান হয়ে যাওয়ার মধ্যে তিনি এই সফরে যাচ্ছেন।

এদিকে কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশী এবং আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আফগানিস্তানের এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এ সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়।

কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।

জামান / জামান

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি