ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার- ১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ১:২৮

মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ রাহাত মিয়া নামে (২০) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায়।গেল রবিবার সকাল সাড়ে ১০ টার সময় নগরীর বাইমাইল এলাকায় জৈনিক আফসুর বিল্ডিং এর  ছাদে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃত রাহাত শেরপুর জেলার সদর থানার ডুবাচর গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্ব পাড়া জয়নাল হাজারীর বাসায় ভাড়া থাকতো। জানা যায় ওই শিশু তার বাবা-মার সঙ্গে একই এলাকায় রাহাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতো। ঘটনার দিন সকাল সাড়ে ৭ টার সময় তার মা শিশুটিকে বাসায় রেখে অফিসে চলে যায় এবং তার বাবা বাসার সামনে দোকানে সিঙ্গারা পুড়ি বিক্রি কর ছিলো। সকাল সাড়ে ১০ টার সময় শিশুটি দোকানের সামনে এসে খেলাধুলা করতেছিল। এমন সময় ওই লম্পট রাহাত মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে স্থানীয় আফসুর বিল্ডিং এর ছাদে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ডাক চিৎকার করতে থাকলে লম্পট রাহাত তাকে ছেড়ে দেয়। পরে বিষয়টি জানাননি হলে ওই লম্পট রাহাতকে
স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

এ ঘটনায় শিশুটির বাবা সোমবার (৮ জুলাই) বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এঘটনায় আসামি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,ওই শিশুটিকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়