স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গাছের কোন বিকল্প নেই সংসদ সদস্য সাজ্জাদুল হাসান
নেত্রকোনার মদন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে নেত্রকোনা-৪ আসনের মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন, গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করা বৃক্ষরোপণ অত্যাবশ্যক।রোজ মঙ্গলবার (৯ জুলাই) নেত্রকোনার মদন উপজেলা পাবলিক হল মাঠে দুপুর ১২ টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে।তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে আমাদের।তিনি বলেন, হাওর অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস থেকে হাওর অঞ্চলের মানুষ রক্ষা পায়, পরিবেশের ভারসাম্য ঠিকে থাকে।
মদন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ছাড়াও উপস্থিত ছিলেন,মদন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখার আলম চৌধুরী আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন ও রাজনৈতিক নেত্রীবর্গ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান