ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ৩:২১

জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেছে উপজেলা প্রশাসন।  

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার ধানঘড়া উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রী কলেজ, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বিয়াম মডেল স্কুল প্রাঙ্গণে এসব বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। 

স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা নিজ হাতে বৃক্ষ রোপন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।

ইউএনও  মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হতে আমাদের দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ। এসময় তিনি আরো বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা গাছ রোপনের মূল উদ্দেশ্য।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের