শান্তিগঞ্জে অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় হাওড় অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাওর ও খাল বিলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওড় এলাকায় অবৈধ রিং জাল জব্দের অভিযান শুরু হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকা দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল ও কিরণমালা জব্দ করে মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, ‘২ লাখ টাকার রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ