গোদাগাড়ীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন ও মেলা পরিদর্শন করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী । উদ্বোধনকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ২২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী এমপি।
গোদাগাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী- ১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। এছাড়া আর বক্তব্য রাখেন গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান বৃন্দ।
এ সময় প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied