ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অতিবৃষ্টিতে মেক্সিকোতে শহরে ঢুকে পড়েছে ২০০ কুমির


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৪ বিকাল ৫:৪২

হারিকেন বেরিল এবং পূর্বের মৌসুমী ঝড় আলবার্তোর কারণে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপিয়াসের শহুরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত ২০০ কুমির।জুনে আলবার্তোর কারণে মেক্সিকোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এরপর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০টি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে। বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কুমিরগুলো তাম্পিকো, সিউদাদ মাদেরো এবং আল্টামিরার মতো শহরে ঢুকে পড়ে। এই তিনটি শহর থেকে অন্তত ১৬৫টি কুমির শনাক্ত ও ধরা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাঘাট ও ড্রেন যেগুলো বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল সেখানকার পানি কমে যাচ্ছে। এসব জায়গায় এখন আরও বেশি পরিমাণে কুমিরের দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে শহুরে এলাকায় কুমির ধরা পড়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এরপরই বিষয়টি সবার নজরে এসেছে। মেক্সিকোতে কুমির একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী। দেশটিতে কুমিরের দ্বারা সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। তবে মাঝে মাঝে কুমিরের আক্রমণের বিষয়টি সামনে আসে। হারিকেন বেরিল প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালায়। এরপর এটি মেক্সিকোর উপকূল এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের দিকে যায়।

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান