ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফেনীতে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২২-৮-২০২১ বিকাল ৫:৪৪

ফেনীতে দুবাই প্রবাসী সোহেলের পরকীয়া সম্পর্কসহ মৌখিক তালাক দেয়ায় বঁটি-দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে র‍্যাবকে জানিয়েছেন নিহতের স্ত্রী রোকেয়া আক্তার শিউলি। গতকাল শনিবার (২১ ‍আগস্ট) বিকেলে রোকেয়া আক্তার শিউলিকে কুমিল্লার চৌদ্দগ্রামের খাজুরিয়া এলাকার চাচার বাড়ি থেকে আটক করা হয়। আজ রোববার (২২ ‍আগস্ট) সকালে ফেনীর মহিপালস্থ র‍্যাব-৭-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৭-এর কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান।

আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, দুবাই প্রবাসী নিহত সোহেলের সাথে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে স্ত্রীর রোকেয়া আক্তার শিউলির সাথে দাম্পত্য কলহ বেড়ে যায়। গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে কথা কাটাকাটি হলে প্রবাসী সোহেল তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। এতে স্ত্রী শিউলি চরম ক্ষিপ্ত হয়। একপর্যায়ে স্বামী সোহেল খাটের ওপর বসে থাকা অবস্থায় পেছন থেকে বঁটি-দা দিয়ে কুপিয়ে এবং জবাই করে নৃশংসভাবে তাকে হত্যা করে।

শিউলির ভাষ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ধুয়ে পাশের ডোবায় ফেলে দেয়। পরে শিউলি তার বাবা মারা গেছেন, এমন কথা বলে বাড়ির দারোয়ানকে বলে দুই সন্তান নিয়ে পালিয়ে প্রথমে চট্রগ্রাম ও ফটিকছড়ি যায়। পরে কুমিল্লার চৌদ্দগ্রামে তার চাচার বাড়িতে অবস্থান নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল, দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

এ ব্যাপারে নিহতের মা মিরালা বেগম বাদী হয়ে নিহতের স্ত্রী শিউলির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী ব্যবস্থা নিতে শিউলিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিউলিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন