সরকারের টাকা পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন ১১ তরুণী
আবাসন প্রকল্পের অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের বরাদ্দের টাকা আসে ব্যাংকে। আর সেই টাকা তুলে স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ তরুণী। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের।এ ঘটনায় ওই তরুণীদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন তাদের স্বামীরা। সম্প্রতি মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের ২ হাজার ৩৫০ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পান। সবাই ৪০ হাজার করে টাকা পান। আর সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে ১১ জন গৃহবধূ। সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে পরে স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সরকারি ভাবে কেউই মুখ খোলেননি। উল্লেখ্য, আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায়। কেন্দ্রীয় সরকারের থেকে এ টাকা পায় তারা। আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার। নিয়ম অনুযায়ী, যদি আবেদনে কোনো অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার।
Aminur / Aminur
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট