ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কোটা সংস্কার ইস্যুতে নজর রাখছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৪ দুপুর ১১:২৯

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র বিষয়টি নজরদারিতে রেখেছে।
ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার যেসব রিপোর্ট পেয়েছি, তা নিয়ে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যে গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এদিকে, মিলার তার বক্তব্যে দুজন শিক্ষার্থী নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে এই তথ্য না এলেও তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন বা নিশ্চত হয়েছেন, তা জানাননি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩০০ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুই নারী শিক্ষার্থী ও গুলিবিদ্ধ এক ছাত্রলীগ নেতাসহ ১৩ জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান