ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৪ বিকাল ৬:৯

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার (১৬ জুলাই) একটি আরব সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের তৃতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। লন্ডনভিত্তিক আশরাক আল-আওসাত নামের এই আরব সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতাদের পাশাপাশি যারা ৭ অক্টোবরের হামলা, রকেট ছোড়ার কাজ করেছেন তাদেরও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি যারা হামাস, আল কাসেম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করছে তাদের উপরও হামলা চালাবে দখলদার ইসরায়েলি বাহিনী।
এছাড়া কয়েকদিন আগে গাজা সিটির সাধারণ মানুষকে ইসরায়েলিরা সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল মূলত ‘হামাসের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ’ করে তুলতে। ইসরায়েলিদের ধারণা এভাবে বারবার সরে যাওয়ার নির্দেশনা দিলে গাজার সাধারণ মানুষ হামাসের উপর বিরক্ত হবে। তাদের মধ্যে একটি ধারণা তৈরি হবে যে, হামাসের কারণে তারা এমন দুর্ভোগে পড়েছেন।গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১০ মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় এক লাখ মানুষ। এত মানুষ হতাহত হলেও ইসরায়েল তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে।

 

Aminur / Aminur

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন